
দিনাজপুর: দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ঢেপা নদীর ওপর নির্মিত ভাতগাঁও ব্রিজে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ঝুঁকিতে পড়েছে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে চলাচলকারী অসংখ্য যানবাহন।
শুক্রবার সরেজমিনে দেখা যায়, ব্রিজটির পশ্চিম অংশে একটি বড় ফাটল দেখা যায়। এ অবস্থায় পঞ্চগড় থেকে পাথরবোঝাই ১০ চাকার ভারী ট্রাকসহ সব ধরনের যান চলাচল অব্যাহত রয়েছে। এর ফলে ব্রিজে ফাটলটি আরও বড় গর্তের সৃষ্টি হয়ে রড বের হয়ে এসেছে।
এ অবস্থায় দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগ খবর পেয়ে ব্রিজের ফাটল ধরা স্থানে লাল পতাকা লাগিয়েছে।
এ পথে নিয়মিত চলাচলকারী ট্রাকচালক শরিফুল ইসলাম বলেন, ‘এই সড়ক দিয়ে প্রতিদিন দিন-রাত ট্রাকসহ অসংখ্য গাড়ি যাতায়াত করে। কিন্তু এই ব্রিজটির মাঝে গর্ত দেখা দেওয়ায় আমাদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রিজটি তাড়াতাড়ি মেরামত না করলে এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। তাতে করে আমরা অনেক সমস্যায় পড়ব।’
দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ব্রিজটির ওপর বেইলি ব্রিজ সেট করে ফাটল স্থান মেরামতের কাজ শুরু হয়েছে। ব্রিজটির বয়স প্রায় ৬০ বছর। পুরোনো হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। ব্রিজটির এক পাশ দিয়ে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলেও ঝুঁকিপূর্ণ নয় বলে জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
২৭ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
৩০ মিনিট আগে
সারসংক্ষেপ: মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড সভাপতির পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।
৩৬ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
৪৩ মিনিট আগে