
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আমজাদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এতথ্য জানা গেছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম জোবায়েদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে ফাঁদ পেতে এক যুবককে অপহরণের ঘটনায় নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ দাবি করার অভিযোগ রয়েছে।
২৩ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে সতনাইং তঞ্চঙ্গ্যা (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। ঘটনাটি সীমান্তের জিরো লাইনের কাছাকাছি এলাকায় ঘটে। এর আগে একই সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আরও তিনজন তঞ্চঙ্গ্যা নিহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
১ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় গাছ থেকে জাম পাড়া নিয়ে কিশোরদের মধ্যে বিরোধের জেরে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, মুসা প্রধানিয়া (১৭) নামের আরেক কিশোরের বাঁশের আঘাতে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ইয়াছিনের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
১ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে প্রিয় দলের পতাকা টাঙানোর উৎসব। এরই মধ্যে চট্টগ্রামের কর্ণফুলীতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে মৌমাছির কামড়ে আহত হয়েছেন এক সমর্থক।
১ ঘণ্টা আগে