
দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে গত বৃহস্পতিবার দেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ১০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
অন্যদিকে হিলি স্থলবন্দর দিয়ে ২৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতি মিলেছে, তবে আজ রোববার বেলা ৩টা পর্যন্ত কোনো পেঁয়াজের ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেনি।
এদিকে আমদানির ঘোষণার পরপরই বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে ৬৫ টাকায় নেমে এসেছে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, পেঁয়াজ আমদানিতে সীমিত পরিমাণ আইপি দেওয়া হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য যথেষ্ট নয়। সেই সঙ্গে প্রতিদিন মাত্র ৩০ টনের অনুমতি দেওয়া হচ্ছে। আগে এমন শর্ত ছিল না। হাজার হাজার টন পেঁয়াজ আমদানি হয়েছিল। যদি সরকার শর্ত দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়, তাহলে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী আজকের পত্রিকাকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে প্রথম ধাপে আটটি প্রতিষ্ঠান মোট ২৪০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। অনুমতি পাওয়া আটটি প্রতিষ্ঠান ৩০ টন করে পেঁয়াজ আনতে পারবে। পেঁয়াজ আমদানিতে অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সততা বাণিজ্যালয়, নাশাত ট্রেডার্স, আল মক্কা ইমপ্রেস, সুরাইয়া ট্রেডার্স ও জগদীশ চন্দ্র রায়।
হিলি কাস্টমসের তথ্যমতে, দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চলতি বছরের ৩ মার্চ সর্বশেষ ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি। গ্রেপ্তার করা হয়েছে তাঁর সঙ্গে থাকা আরও তিন সহযোগীকে।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে নিখোঁজের ৬ দিন পর ফজলে রাব্বি (২২) নামের এক ছাত্রলীগ কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার চন্দ্রপবাহবাগ গ্রামের শেখের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
এ ঘটনায় শনিবার (২৪ জানুয়ারি) নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালীর বাবা রুহুল আমিন হাওলাদার অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় মামলা করেছেন। তবে লাশ উদ্ধারের পর রুহুল আমিন হাওলাদার বলেছিলেন তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন, কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
২ ঘণ্টা আগে
ভোলার ডায়াগনস্টিক সেন্টারগুলোয় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, নৌবাহিনী ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোলা শহরের সদর রোড এলাকায় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।
২ ঘণ্টা আগে