
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট সরকারের নীতি ছিল লুটেপুটে খাওয়া। সেই লুটপাটের নীতির ফলে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে। কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বস্বান্ত হয়েছে।
আজ রোববার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাগঞ্জ শ্রমিক ইউনিয়ন ক্লাব রুমে আয়োজিত সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাকি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সেতাবগঞ্জ চিনিকলটি যাদের হাতে দেওয়ার কথা ছিল, তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করছে। এস আলম গ্রুপ আজ বাংলাদেশকে গিলে খেয়েছে। ব্যাংক থেকে শুরু করে দেশের অর্থনীতিকে তারা ফকির বানিয়ে দিয়েছে। এর মধ্য দিয়েই ফ্যাসিবাদের আসল চেহারা স্পষ্ট হয়ে উঠেছে।
সাকি আরও বলেন, রাষ্ট্রক্ষমতা নানা কথা বলে, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, বিভাজন সৃষ্টি করে, গুম-খুনের রাজনীতি চালিয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকে। কিন্তু এ সবকিছুর মূল উদ্দেশ্য ছিল একটাই—ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা।
সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজার (বাপন) সভাপতিত্বে ও সদস্যসচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক সমিতির রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দীন প্রমুখ।

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
৫ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে