
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টিতে বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। অপর দিকে সাধারণ সম্পাদকসহ চারটি পদে জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী এবং সহসাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক মো. এমাম আলী। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।
বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত প্রার্থীরা হলেন সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও মো. আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না।
এদিকে সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল বিজয়ী হয়েছেন। আর সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন ।
এ ছাড়া নির্বাহী কমিটির বিজয়ী পাঁচ সদস্য হলেন বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন, মো. এনামুল হক, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ, শারমিন আক্তার সাথী ও স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব।
গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এর আগে সকাল ১০টা হতে বেলা ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাঁদের ভোট দেন।

মুন্সিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জেলার সংবাদকর্মীরা। আজ রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
৪ মিনিট আগে
সিলেটের কোম্পানীগঞ্জে সাদা পাথরবোঝাই ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার (১২ এপ্রিল) ভোরে উপজেলার কলাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুহান মিয়া (২৩) ওই গ্রামের আব্দুল হকের ছেলে এবং পাথরবোঝাই ট্রাক্টরটির শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ধলাই নদের পাড়ে থাকা পর্যটনকেন্দ্রের পাথর চুরি করে
৬ মিনিট আগে
সাবেক জেলা ও দায়রা জজ ও সুপরিচিত আইনজীবী মাসদার হোসেনের বিরুদ্ধে এক মক্কেলের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বিপুল অঙ্কের টাকা নেওয়ার পরও তিনি মামলার কোনো কার্যকর পদক্ষেপ নেননি, ফলে ভুক্তভোগীকে অতিরিক্ত ৪২ লাখ টাকার বেশি জরিমানা গুনতে হয়েছে...
৮ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জের জয়পুরপাড়ায় চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে