অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘আমরা উন্নয়নের পথে এগিয়ে যেতে চাই। দেখেন আজ দেশের চেহারা বদলে গেছে, সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে।’ আজ শুক্রবার সকালে দিনাজপুরের খানসামায় একটি কলেজের ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার সকালে উপজেলার গোয়ালডিহি বাংলা ভাষা কলেজের ৪ তলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী। ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্প বাস্তবায়ন করছে।
এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলাদেশ উল্টে পথে যাত্রা শুরু করে। কিন্তু অনেক সংগ্রামের পর বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সগৌরবে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তারপর তিনি নির্বাচনের মাধ্যমে পরপর প্রধানমন্ত্রী হিসেবে জয়লাভ করে বাংলাদেশকে আজ এত দূর নিয়ে এসেছেন। তাতে বাংলাদেশ পৃথিবীর রোল মডেল হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহিনুর আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম প্রমুখ।

গাজীপুরের শ্রীপুরে নিলুফা বেগম (৬২) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি বরই গাছের ডালে গলায় ওড়না প্যাঁচানো এবং হাঁটু গেড়ে বসা অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।
১২ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অকথ্য ভাষায় কটূক্তির অভিযোগে সঞ্জয় কুমার দাস (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মেহেরপুর শহরের গড়পুকুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সঞ্জয় মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের হিরণ কুমার দাসের ছেলে...
১৬ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার জান্নাকান্দি এলাকায় একই ঘর থেকে এক প্রবাসফেরত ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় মাস বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্না কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগে
প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিরোধী দল সরকারকে কোনো সহযোগিতা না করে অসহযোগিতা করে আসছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এই অসহযোগিতার কারণে কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। যদি বিরোধী দল এই সুযোগটা না দিত, লংমার্চ না করত, তাহলে এই সুযোগটা পেত না।
২৫ মিনিট আগে