
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফুলবাড়ীর মানুষ জানে কীভাবে আন্দোলন করতে হয়, কীভাবে ন্যায্য অধিকার আদায় করতে হয়। জনগণের দাবি আদায়ে কীভাবে জীবন দিতে হয়, তা ফুলবাড়ীর মানুষ উন্মুক্ত কয়লাখনি বিরোধী আন্দোলনে দেখিয়ে দিয়েছে। ফুলবাড়ী হলো বীরের ভূমি। এখানে বীর জন্মায়। মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা এনসিপি আপনাদের কাছে এসেছি আপনাদের কথা শুনতে। আপনাদের সমস্যাগুলো জানতে। আমরা চাই রাজনৈতিক নেতারা এলাকার সমস্যার সমাধান করুক। তাঁরা এলাকায় ইউনিয়ন পর্যায়ে প্রতিটি রাস্তায় হাঁটুক। তাহলে তাঁদের আর বলতে হবে না কোন রাস্তা ভাঙা, কোন রাস্তার সংস্কার দরকার। আমরা নিজে থেকেই আপনাদের কাছে এসেছি। এসে জানলাম, এখানকার মানুষ উন্মুক্ত পদ্ধতিতে কয়লাখনি চায় না। এখানে খেলার জন্য কোনো স্টেডিয়াম নেই। চিকিৎসাসেবার মানোন্নয়ন করা দরকার। এর জন্য আপনাদের একজন ভালো নেতৃত্ব দরকার। সে যে দলেরই হোক, আপনারা ভালো মানুষকে ভোট দেবেন। আমরা শুধু এনসিপির কথা বলতে আসিনি। আমরা এসেছি ভালো মানুষকে বাছাই করে নেওয়ার কথা বলতে। ভালো মানুষ অবশ্যই ভালো কাজ করে।
সারজিস অরও বলেন, যে ভালো কাজ করবে, তাকেই জনগণ প্রতিনিধি হিসেবে বেছে নেবে। সেই প্রতিনিধির কোনো মার্কা থাকুক আর না থাকুক, কোনো দল থাকুক আর না থাকুক, সে যদি ভালো মানুষ হয়, সে যদি মানুষের জন্য কাজ করে, তাহলে তাকেই আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে। কারণ ভালো মানুষের কাছে যদি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা জনগণের জন্য ব্যবহার হবে। আর যদি খারাপ মানুষের কাছে মার্কা আর দল দেখে ক্ষমতা তুলে দেন, তাহলে সেই ক্ষমতা আপনাদেরই শোষণ করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা এলাকায় চাঁদাবাজি করার জন্য ব্যবহার হবে। সেই ক্ষমতা আপনার ওপরে ক্ষমতার অপব্যবহার করার জন্য ব্যবহার করা হবে।
পথসভায় ফুলবাড়ী উপজেলা শাখার সংগঠক নিশাদ চৌধুরীর সভাপতিত্বে কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মিঠুনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক ফারহানা দিবা, যুগ্ম সংগঠক আলী নাসের, কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন, যুগ্ম সংগঠক আবু সাঈদ লিওন, কেন্দ্রীয় কমিটির শ্রমিক উইংয়ের সদস্য রেজাউল ইসলাম, যুবশক্তির আরিফ, দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক একরামুল হক আবির।
এর আগে ঘোড়াঘাটে পথসভা শেষে কেন্দ্রীয় নেতা সারজিস আলম হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, পথসভায় বক্তব্য দেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসির) ভেতরে থাকা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত নিরাপত্তাকর্মী আইয়ুব আলীকে (৫৬) গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ মিনিট আগে
টাঙ্গাইল শহরের শ্যামা বাবুর খাল দখল করে টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি স্থাপনা নির্মাণ করেছে। খালের জায়গায় ৭টি পৌর মার্কেটসহ আরও নানা স্থাপনা গড়ে ওঠায় খালটি বিলীন হওয়ার পথে। এতে শহরে স্থায়ী জলাবদ্ধতা ও ভিক্টোরিয়া রোডে যানজট বেড়েছে।
১৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অভিযান চালিয়ে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রোববার (২৮ জুন) দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক
৩২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে গভীর রাতে হারুন হাওলাদার নামের এক কৃষককে হাত ও চোখ বেঁধে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর ছেলে জাফর হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় অপহরণ মামলা করেছেন। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং কৃষককে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
৩৩ মিনিট আগে