
দিনাজপুরের রানীরবন্দরে সোনালী ব্যাংকের ১ হাজার ২৩৪তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১২ মে) দুপুরে রানীরবন্দর বাজারের রয়েল টাওয়ারের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
ব্যাংকের জেনারেল ম্যানেজারস অফিস, দিনাজপুরের জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান মজুমদার এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নূরুন নবী। এ সময় আরও বক্তব্য দেন রানীরবন্দর বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সভাপতি সেকেন্দার আলী শাহ, চিরিরবন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দিন মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের ইতিহাস–ঐতিহ্য নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

টাঙ্গাইলের মধুপুরে বুধবার দুপুরের আকস্মিক ঝড় ও বৃষ্টিতে ৫৩ হেক্টর কলা-পেঁপে বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ২৭ হেক্টর কলা ও ২৬ হেক্টর পেঁপেবাগানের ক্ষতি হয়েছে। আনারস ও সবজিখেতের ক্ষয়ক্ষতির তথ্যও সংগ্রহ করা হচ্ছে।
২ মিনিট আগে
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলার চার উপজেলায় বিশেষ অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এলিট ফোর্স র্যাব, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে রূপসা, দিঘলিয়া, তেরখাদা ও বটিয়াঘাটা উপজেলায় মঙ্গলবার থেকে এ অভিযান শুরু হয়। মাদক নিয়ন্ত্রণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যেই অভিযান পরিচালনা করা
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার অগ্রণী ব্যাংক শাখায় গ্রাহকের কয়েক কোটি টাকা আত্মসাতের ঘটনায় পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ব্যাংক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
৯ মিনিট আগে
সৌদি আরবের জেদ্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী। নিহত ব্যক্তিরা হলেন পলাশ ও ওবায়দুল।
১ ঘণ্টা আগে