
দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনের নতুন ভবন নির্মাণ, স্টেশনের আধুনিকায়ন এবং পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস নামে দুটি আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার সর্বস্তরের জনগণ। একই সঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অর্ধদিবস রেলপথ অবরোধ ও স্টেশন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী রেলস্টেশনের প্ল্যাটফর্মে ‘ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ রেলস্টেশন হওয়া সত্ত্বেও ফুলবাড়ী স্টেশন দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। যাত্রীসেবার মানও অত্যন্ত নিম্নমানের। দ্রুত নতুন ভবন নির্মাণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল, ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্যসচিব মানিক মণ্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলন ফুলবাড়ী শাখার সদস্যসচিব আব্দুল মোত্তালিব পাপ্পু, এনসিপির দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সদস্যসচিব ইমরান চৌধুরী নিশাদ, বাংলাদেশ ইসলামী আন্দোলন ফুলবাড়ী শাখার সভাপতি রবিউল ইসলাম ও মোতালেব হোসেন মহররমসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আন্তনগর ট্রেন দুটির যাত্রাবিরতির দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
তাঁরা আরও জানান, ১৭ মে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এরপরও ১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে ফুলবাড়ীতে অর্ধদিবস রেলপথ অবরোধ ও রেলস্টেশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।
স্থানীয়দের মতে, ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনি, মধ্যপাড়া পাথর খনি ও তাপবিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ এই স্টেশন ব্যবহার করেন। এ ছাড়া পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার অনেক যাত্রীও এই স্টেশনের ওপর নির্ভরশীল। গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও স্টেশনটি দীর্ঘদিন অবহেলায় পড়ে রয়েছে বলে অভিযোগ তাঁদের।
স্থানীয়রা জানান, স্টেশনটি ব্রিটিশ আমলের হলেও এখনো আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। প্ল্যাটফর্মে পর্যাপ্ত ছাউনি না থাকায় বর্ষাকালে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।
ফুলবাড়ী স্টেশন সূত্রে জানা গেছে, এই স্টেশন দিয়ে আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন ২২টি আন্তনগর ও মেইল ট্রেন চলাচল করে। তবে পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি নেই। অথচ এই স্টেশন থেকে প্রতি মাসে প্রায় ৪৫ লাখ টাকা এবং বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব আয় হয়।

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবার মানোন্নয়ন ও দ্রুতগতির সংযোগ নিশ্চিত করতে আঞ্চলিক নিক্স পপ উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে স্থাপিত এই আঞ্চলিক নিক্স পপের কারণে ইন্টারনেটে গতি বাড়বে।
১ সেকেন্ড আগে
পাঁচজন উপকারভোগীকে মিলে ৫০ কেজির এক বস্তা চাল দেওয়ার কথা থাকলেও কোনো বস্তাতেই নির্ধারিত পরিমাণ চাল নেই। একাধিক বস্তা ওজন করে দেখা যায়, বস্তাগুলোতে ৪৪, ৪২, ৪৫ ও ৪০ কেজি করে চাল রয়েছে। পরে বিষয়টি জানালে ইউপি চেয়ারম্যান নিজেই কয়েকটি বস্তা পরিমাপ করলে কোনো কোনো বস্তায় মাত্র ২৮, ৩২ ও ৩৮ কেজি চালও...
২৬ মিনিট আগে
মানববন্ধনে দুই দফা দাবি জানায় বিডিআর কল্যাণ পরিষদ। দাবিগুলো হলো—চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল ও পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং মিথ্যা মামলায় দণ্ডিত নিরপরাধ সদস্যদের নিঃশর্ত মুক্তি দেওয়া।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও পরিবহনে চাঁদাবাজির ঘটনায় দুই অভিযুক্তকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার করায় সাইদুর রহমান মিঠু শিকদার (৪২) নামে এক স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
২ ঘণ্টা আগে