
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত বৈদ্যুতিক ফ্যান খুলে পড়েছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও এ ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকেরা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালে হঠাৎই শ্রেণিকক্ষের সিলিং ফ্যানটি খুলে মেঝেতে পড়ে যায়। এতে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এ ঘটনায় দুই শিক্ষার্থী হাতে ও মাথায় সামান্য আঘাত পেয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে।
শিক্ষার্থীদের অভিভাবক সোহেল রানা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। তিনি বলেন, বিদ্যালয়ের পুরোনো ফ্যানগুলো নিয়ে আগেও কর্তৃপক্ষ ও শিক্ষা অফিসকে একাধিকবার জানানো হয়েছিল। কিন্তু বিষয়টি গুরুত্ব না দেওয়ায় আজ এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত—এমন প্রশ্নও তোলেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা আক্তার লাকি বলেন, ঘটনার সময় বিদ্যালয়ে ছুটি হয়ে গিয়েছিল। কিছু শিক্ষার্থী শ্রেণিকক্ষের বাইরে এবং কয়েকজন দরজার কাছে অবস্থান করায় কেউ আহত হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, অভিভাবকদের অভিযোগের পর সম্প্রতি বিদ্যালয়ের নষ্ট ফ্যানগুলো মেরামত এবং অধিকাংশ ফ্যান পরীক্ষা করা হয়েছিল। তবে যে ফ্যানটি খুলে পড়েছে, সেটি পরীক্ষা করা হয়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহসিন আলী বলেন, ফ্যান খুলে পড়ার বিষয়টি তিনি জেনেছেন। বিদ্যালয়গুলোতে নিয়মিত ফ্যান ও বিদ্যুতের সরঞ্জাম পরীক্ষা করার নির্দেশনা আগে থেকেই রয়েছে। এরপরও কেন তা অনুসরণ করা হয়নি, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

আতিকুর রহমান আজ দুপুরে নান্দাইল পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎবিল পরিশোধ করতে যান। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁকে চাপা দেয়। বিয়ে না করানোয় অভিমানে জাদিদ মাহমুদ (১৭) নামের এক শিক্ষার্থীর বিষপানে মৃত্যু হয়েছে।
৪ মিনিট আগে
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ৮০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই সঙ্গে ৫৩৪টি যানবাহন ডাম্পিং এবং ২১১টি যানবাহন রেকার করা হয়েছে।
১২ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে এস কে সুর চৌধুরীকে নিজের এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস জানাতে দুদক নোটিশ দেয়। নোটিশে ২১ কার্যদিবসের মধ্যে দুদকে সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়।
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে