
দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহনা আক্তার সাম্মী (১৪) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়। আজ (বুধবার) সকাল সাড়ে ৯টায় উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ও নিহত ওই শিক্ষার্থীর সহপাঠী গুরুতর আহত হয়।
নিহত স্কুলশিক্ষার্থী মোহনা আক্তার বিজোড়া ইউনিয়নের লক্ষ্মীজল এলাকার মিজানুর রহমানের মেয়ে। মোহনা রঘুপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন মোটরসাইকেল চালক হাবিবুর রহমান (৪৫) অপর শিক্ষার্থী একই গ্রামের আরিফুল ইসলামের মেয়ে ঋতু আক্তার (১৪)।
রঘুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, বুধবার সকালে মোহনা আক্তার তাঁর চাচা হাবিবুর রহমানের মোটরসাইকেলে বসে বান্ধবী ঋতু আক্তারসহ স্কুলে যাচ্ছিলেন। এ সময় স্কুলের অদূরে উত্তর বহলা নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহীরা ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে। ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে মোহনা আক্তার। স্থানীয়রা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মোটরসাইকেলচালক ও অপর শিক্ষার্থী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, এ ঘটনায় ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে লাশ দাফন করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
২৩ মিনিট আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
২ ঘণ্টা আগে