
ভারতে পুলিশের হাতে আটক ১৩ ব্যক্তিকে সীমান্তে এনে গভীর রাতে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দিনাজপুরের বিরল উপজেলার এনায়েতপুর সীমান্তে গতকাল বুধবার রাত ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনা ঘটে। পরে সীমান্ত থেকে ১৩ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় ওই ব্যক্তিদের আটক করে বিজিবির টহল দল। তাঁদের মধ্যে ১১ জন নারী ও দুজন পুরুষ। পরে তাঁদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। নাম ও পরিচয় যাচাই শেষে তাঁদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন জানান, বাংলাদেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় ভারত থেকে ঠেলে দেওয়া মানুষের সংখ্যা বেড়েছে। বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে স্থানীয় জনগণও প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ বলেন, গতকাল রাত ১২টা থেকে ১টার মধ্যে এই সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করা হয়। বিজিবি তাঁদের আটক করে ক্যাম্পে রেখে যাচাই-বাছাই করছে। তাঁদের বাংলাদেশি নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন যে গত এক মাসে বিভিন্ন সময়ে ভারতীয় পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে।

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরপাড়া এলাকার আল মদিনা জামে মসজিদের পাশের রেললাইনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগে
ভোলায় স্ত্রীকে হত্যার ৭ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ এ এম রেজা জাকের এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. মোক্তার হোসেন (৪০)।
২৩ মিনিট আগে
সন্ধ্যার দিকে ওই নারী বেড়িবাঁধে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বুলডোজারের চাপায় ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের জৈন্তাপুরে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মাদক সেবনের ভিডিওর সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসকের নির্দেশনায় গঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা।
২ ঘণ্টা আগে