
দিনাজপুরের ফুলবাড়ীতে ষাঁড়ের শিংয়ের গুঁতোয় মশিয়ার রহমান (৬০) নামের এক খামারির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার বিখ্যাত আমবাড়ি পশুহাটে এ ঘটনা ঘটেছে। মশিয়ার রহমান ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের দাদপুর পুরোনো বন্দর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, খামারি মশিয়ার গরু-ছাগলের প্রজনন করাতেন। তাঁর খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ষাঁড় ও গাভি ছিল। কিন্তু তাঁর খামারের বড় ষাঁড়টি দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। তাই ষাঁড় বিক্রি করতে আমবাড়ি পশুহাটে নিয়ে যান। সেখানে ওই ষাঁড়ের শিংয়ের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আটটার দিকে আমি ও মশিয়ার ষাঁড়টি নিয়ে আমবাড়ি পশুহাটে যাই। দাম কম হওয়ায় বিকেলে গরু ফেরত নিয়ে আসছিলাম। এ সময় ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে পেছন থেকে মশিয়ারকে আঘাত করে। পায়ের ঊরুর জোড়ায় শিং ঢুকিয়ে দিলে মশিয়ার রহমান গুরুতর আহত হয় এবং রক্তপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। নিহতের স্ত্রী শেফালি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এর আগেও ওই ষাঁড়টি দুবার ক্ষতি করার চেষ্টা করে। এ জন্যই ষাঁড়টি বিক্রি করতে চেয়েছিল। সুস্থ মানুষ সকালবেলা ষাঁড় নিয়ে হাটে গেল আর সন্ধ্যাবেলা লাশ হয়ে বাড়ি ফিরল।’
নিহতের ছেলে মকছেদ আলী জানায়, সন্ধ্যায় মরদেহ বাসায় আনা হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মধ্যে উৎকৃষ্ট খামারি ছিলেন মশিয়ার রহমান। তাঁর খামারে বিভিন্ন উন্নত জাতের ছাগল ও গরু রয়েছে। গরু–ছাগলের প্রজনন করাতেন তিনি। দূর-দূরান্ত থেকে লোকজন গরু–ছাগলের প্রজনন করাতে আসত। যে গরুকে এত যত্ন করতেন ভাগ্যের নির্মম পরিহাস, সেই গরুর আঘাতেই তাঁর মৃত্যু হলো।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ ঘণ্টা আগে