
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে নির্বাচনী আচরণবিধি চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত কমিটির সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনী আচরণবিধি সময়োপযোগী করার লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি থেকে সাধারণ শিক্ষার্থী, ক্যাম্পাসে ক্রিয়াশীল সব ছাত্রসংগঠন, বিভিন্ন পর্যায়ে নির্বাচন–সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘একটি আচরণবিধি রয়েছে, সেটাকে সময়োপযোগী করতে আমরা কাজ করছি। সকলের সঙ্গে আলোচনা করে ডাকসু নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
সভায় কমিটির সদস্য আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল হক, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী আব্দুল মতিন আহমেদ উপস্থিত ছিলেন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে