এডিস মশা বিরোধী অভিযানে ২৪টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৩২৯টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন।
আজ বুধবার দক্ষিণ সিটি করপোরেশনের ইস্কাটন গার্ডেন, পরিবাগ, বাংলামোটর, বাসাবো, হাজারীবাগ, ডিআইটি রোডের ঢালকানগরে, আমুলিয়া, সারুলিয়া, ডেমরা, শেখদী, যাত্রাবাড়ী, এলিফ্যান্ট রোড, শাখারী পট্টি এবং কদমতলি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযান প্রসঙ্গে ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন বলেন, মশক নিয়ন্ত্রণে আমাদের দৈনন্দিন কার্যক্রম, ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং গণমাধ্যমের সচেতনতামূলক সংবাদ প্রচার অব্যাহত থাকার পরেও আমরা এখনো মানুষের নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে বিশেষ করে গ্যারেজে, ছাদে এবং কবুতর, বিড়াল ও কুকুরের মতো পোষা প্রাণীর খাবারের পাত্রে মশার লার্ভা পাচ্ছি। তাই ডেঙ্গু মোকাবিলায় নগরবাসীকে আরও বেশি সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে