
রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গার নদীতে বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় ২৫ থেকে ৩০ জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরিরা রাত সাড়ে ১১টা পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করেছেন।
তাঁদের মধ্যে একজনের নাম আলিফ (১৪)। ২৫ ও ৫০ বছর বয়সী বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) উদ্ধার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে সদরঘাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও সদরের একটি ইউনিট উদ্ধার কাজ করছে। দুই ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে ১৭ জনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।’
কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান বলেন, ‘যে তিনজন মারা গেছেন, একজন ছাড়া বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তিনজনই পুরুষ। একজনের বয়স আনুমানিক ৩৮ বছর, একজনের বয়স আনুমানিক ৫৫ বছর। অন্যজনের বয়স আনুমানিক ১৪ বছর। তার নাম আলিফ। অন্য একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
বেঁচে যাওয়া যাত্রীরা জানান, বিআইডব্লিউটিসির ওয়াটার বাসটি রাজধানীর লালকুঠি ঘাট থেকে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে এটি বালুবোঝাই এমভি আরাবি নামে একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। তখনই অনেকেই বাল্কহেডের নিচে চলে পড়েন। অনেকে সাঁতার কেটে তীরে ওঠেন। অনেককে উদ্ধার করেছেন বিভিন্ন নৌকার মাঝি।
ওয়াটার বাসটির যাত্রী আব্দুল কাদের বলেন, তিনি কেরানীগঞ্জে যাওয়ার জন্য লালকুঠি ঘাট থেকে ওয়াটার বাসে ওঠেন। নিচে বসার জায়গা না পেয়ে ওয়াটার বাসের ছাদে বসেছিলেন। তাঁর জানামতে, ওয়াটার বাসটিতে ৫৫ থেকে ৬০ জন যাত্রী ছিলেন।
সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাশে নিখোঁজ বেশ কয়েকজনের স্বজন অপেক্ষা করছেন। কেউ কেউ হাসপাতালে গিয়ে খুঁজছেন।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে