
রাজধানীর মোহাম্মদপুরে একটি ফ্ল্যাটের ভেতরেই চলছিল ভেজাল ওষুধ ও নকল প্রসাধনী তৈরির কারবার। গোপন সংবাদের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
আজ বুধবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুল্লা আল-মামুন (৪২), মো. সাজু (৩৩) ও মো. সজীব (২৬)।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার ও ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভেজাল ও অনুমোদনহীন পণ্য উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে শিশুদের জন্য ব্যবহৃত বিভিন্ন সিরাপও রয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার করা পণ্যের মধ্যে ৮০০ বোতল ‘কিডিকেয়ার সিরাপ প্লাস’, ১৯২ বোতল ‘কিডজ ওমেগা লিকুইড’, ১০০ বক্স ক্যাপসুল, ১৫০ বোতল শ্যাম্পু, ৩০০ পাতা ক্যাপসুল ও পাঁচ কেজি সাদা পাউডার রয়েছে। এ ছাড়া লেবেলবিহীন সিরাপের বোতল, খালি মোড়ক, ট্যাবলেট, ক্যাপসুল সেল এবং বিভিন্ন প্যাকেজিং সামগ্রীও জব্দ করা হয়েছে।
এ ছাড়া ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, দুটি ক্যাপসুল ভরার মেশিন, একটি ফুয়েল লাগানোর মেশিন, ১০ কেজি পলিথিন ফুয়েল, বিভিন্ন যন্ত্রাংশ ও লেবেল লাগানোর সাঁচ উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভেজাল ও অনুমোদনহীন ওষুধ, বিশেষ করে শিশুদের জন্য ব্যবহৃত পণ্য, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এসব পণ্যের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারীদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রি এবং নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে শতাধিক গ্রাহকের কাছ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা আদায় করে আত্মসাতের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার মো. গোলাম কাদেরের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
ফসলি জমি বাদ দিয়ে চরাঞ্চল, উপকূলীয় লবণাক্ত ও অনাবাদি জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যে স্বচ্ছ মহাপরিকল্পনা ও বিস্তারিত কৃষক তথ্যভান্ডার চেয়েছেন তিনি।
২২ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিয়ন প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের বিরুদ্ধে আর্থিক সুবিধা নিয়ে সারের ডিলার নিয়োগে সুপারিশ করার অভিযোগ করেছেন বঞ্চিত ব্যবসায়ী ও উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা...
২৭ মিনিট আগে