তীব্র তাপপ্রবাহের মধ্যেই মানিকগঞ্জে ৬ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে শোভাযাত্রা করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্যাপন করা হয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে র্যালি করায় সমালোচনার মুখে পড়েছেন কারিগরি শিক্ষকেরা।
আজ রোববার সকাল ৮টায় মানিকগঞ্জ সরকারি কারিগরি স্কুল ও কলেজ থেকে তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হেঁটে জেলা প্রশাসক কার্যালয়ে জড়ো হন শিক্ষকেরা। অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শুক্লা সরকার শোভাযাত্রার উদ্বোধন করেন। এরপর শোভাযাত্রা আবার সরকারি কারিগরি স্কুল ও কলেজে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান, শিবালয় সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কোকন চন্দ্র দেব, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফারুক হোসেন প্রমুখ।
শহরের খান বাহাদুর আওলাদ হোসেন খান কলেজের বাংলা বিভাগের সরকারি অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ নান্নু তাঁর ফেসবুক ওয়ালে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘এ নিছক বর্বরতা! এক সপ্তাহ বন্ধ থাকার পর চলমান দাবদাহ উপেক্ষা করেই আজ থেকে খুলছে সব স্কুল–কলেজ। খোলার যুক্তি, লেখাপড়ার ক্ষতি না বাড়ানো। তাই যদি হয়, তবে কোন বিবেচনায় আজই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ ২০২৪ পালনের জন্য এই কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামানো? রোদ যখন তাতিয়ে উঠতে শুরু করেছে, তখন মানিকগঞ্জের সকল সরকারি, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কমপক্ষে তিন থেকে চার কিলোমিটার পথ হাঁটিয়ে র্যালি করে আবার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে হবে। ঘামে ভেজা ইউনিফর্ম, মাথা, শরীর নিয়ে ওরা কী পারবে র্যালি শেষে ক্লাসে বসতে? পড়া হবে? ওহ্! তারও আলোচনা সভা আছে। পণ্ডিতজনেরা মূল্যবান বয়ান ঝাড়বেন তাতে। রোদ–গরমের কথা মাথায় রেখে এই দিবসটা কী কেবল আলোচনা সভাতেই শেষ করা যেত না? অবশ্যই যেত। কিন্তু কর্তারা তা বিবেচনাতেই নেননি। পরের পোলাপানতো!’
এ বিষয়ে জেলা প্রশাসক রেহেনা আকতারের মন্তব্য জানতে তাঁর মোবাইল নম্বরে কল করা হলে তিনি রিসিভ করেননি।
মানিকগঞ্জ সরকারি কারিগরি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি স্বীকার করে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের মতো মানিকগঞ্জে শোভাযাত্রা বের করা হয়। এতে তিনটি সরকারি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ছয় শতাধিক শিক্ষার্থী, শিক্ষক অংশ নেন।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে