
রাজধানীর বনানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার শিশুসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তারা। আটক তিন তরুণ হলেন মো. আরিফ, শাকিল আহমেদ ও আশিক আহমেদ মোস্তফা। তাঁদের প্রত্যেকের বয়স ১৯ বছর। অন্য চারজন শিশু।
আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত সোয়া ১২টার দিকে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ১০০ থেকে ১২০ জনের একটি দল মশাল নিয়ে মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে বলে খবর পায় বনানী থানা-পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০টি মশাল, একটি ব্যানার ও ৭৭টি ফেস মাস্ক উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কক্সবাজারের পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার অন্যতম আসামি আকাশ মিয়াকে কুতুবদিয়ার লেমশিখালী গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
৫ মিনিট আগে
দ্য সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী ৫ নভেম্বরের পরিচালনা পর্ষদ নির্বাচন বাতিল করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা ও নতুন নির্বাচনের সুবিধার্থে এজাজ আহমদ চৌধুরীকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
৯ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পৃথক দুটি অভিযানে ২০১০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে কয়েক দফায় সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১৯ মিনিট আগে