কিশোরগঞ্জ জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে এবং সর্বস্তরের মানুষকে স্বাস্থ্যবিধি পালনে উদ্বুদ্ধ করতে সমগ্র জেলায় মসজিদে মসজিদে গিয়ে প্রচারণা চালাচ্ছে পুলিশ।
প্রতি শুক্রবার জেলার ১৩টি থানার বিভিন্ন এলাকার মসজিদের জুমা'র নামাজের খুতবার আগে সচেতনতামূলক বক্তব্য রাখেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক (তদন্ত), তদন্ত কেন্দ্রের ইনচার্জ, বিট অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
তারা মুসল্লিদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে করোনার ভয়াবহতার চিত্র তুলে ধরেন এবং সংক্রমণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানান।
পুলিশের এই মসজিদ ভিত্তিক সচেতনতামূলক প্রচারণার বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ আজকের পত্রিকাকে বলেন, 'দেশে গত বছর করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ পুলিশ। জীবনের ঝুঁকি নিয়ে এ দুর্যোগে মানুষের পাশে রয়েছে বাংলাদেশ পুলিশ। বর্তমানে করোনাভাইরাস সংক্রমণ খুবই সংকটজনক পরিস্থিতি তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সচেতনতার কোনো বিকল্প নেই। আর এই মেসেজটি জনসাধারণের মাঝে গুরুত্বের সঙ্গে পৌঁছে দিতে কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রতিটি বিটে মসজিদভিত্তিক প্রচারণা অব্যাহত রয়েছে এবং এটি অব্যাহত থাকবে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে