
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে। মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুটি একই সময়ে একই সঙ্গে হাত ধরাধরি করে চলছে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে নারীর চেতনার যে জাগরণ ঘটেছিল, তাকে কেন্দ্র করে গড়ে ওঠে বাংলাদেশ মহিলা পরিষদ। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশের সঙ্গে সঙ্গে নারীর শক্তি সংগঠিত হয়েছে, নারী আন্দোলন অগ্রসর হয়েছে। বাংলাদেশের অগ্রগতির প্রতিটি পর্যায়ে নারীর অবদান দৃশ্যমান হয়েছে ঠিকই, তবে একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় যেমন সংকট তৈরি হয়েছে, তেমনি নারীর জীবনে চলার ক্ষেত্রেও অনেক সংকট তৈরি হয়েছে।
মহিলা পরিষদ মনে করে, যেকোনো সংকটকে মোকাবিলা করার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য ধরে এগোতে হয় এবং সেই লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে হয়। সমাজে মানবাধিকার যত দিন প্রতিষ্ঠা না হবে, তত দিন মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামও চলতে থাকবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে নারীর সংগ্রামকে অগ্রসর করে নিয়ে যাওয়ার আহ্বান জানান সংগঠনের সভাপতি।
‘দক্ষ সংগঠক গড়ে তুলি, সংগঠনকে সংহত করি’ স্লোগানে মহিলা পরিষদের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা বেগম।
জাতীয় সংগীত পরিবেশন করেন ঢাকা মহানগর কমিটির সদস্য সৈয়দা রত্না, মাধবী বণিক ও রোকেয়া সদনের তত্ত্বাবধায়ক অশ্রু ভট্টাচার্য।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৩ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৩ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে