
ইতালির রোম থেকে ঢাকা আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকির প্রেক্ষিতে তল্লাশি চালানো হচ্ছে। ফ্লাইটের যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে নিশ্চিত করেছে।
আজ বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। এরপর সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট এর ভেতরে প্রবেশ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত উড়োজাহাজটিতে তল্লাশি চলছে।
সূত্র জানিয়েছে, বোম ডিসপোজাল ইউনিট উড়োজাহাজের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছেন। তল্লাশি করা হচ্ছে যাত্রীদের হ্যান্ড ব্যাগেজ। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ উড়োজাহাজের ভেতরেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে। যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, একটি অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। এরপর সকাল সাড়ে ১০টায় বোম ডিসপোজাল ইউনিট উড়োজাহাজটির ভেতর প্রবেশ করে।
ফ্লাইটটি মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে রওনা হয়েছিল।

৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
৫ মিনিট আগে
ঢাকা থেকে গ্রামের বাড়ি সাদুল্লাপুরে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানজিমুল ইসলাম। তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জে প্রায়ই যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঈদের সময় এই যানজট আরও ভয়াবহ হতে পারে।’
৩৪ মিনিট আগে
মোসা. লাইজু বেগম নামের এক নারী ছোট শিশুকে কোলে নিয়ে চাল নিতে আসেন। বেলা দেড়টার দিকে অনেক কষ্টে চাল নিয়ে বের হন তিনি। তাঁর ভাষ্য, পরিষদের ভেতরে প্রচুর ভিড় ও ঠাসাঠাসি ছিল। সকালে শিশু নিয়ে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর এক ব্যক্তির সহায়তায় কোনোমতে চাল নিতে পেরেছেন।
৪৪ মিনিট আগে
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি স্টেনগান, একটি বিদেশি সাবমেশিনগান, একটি ওয়ান শুটারগান, তিনটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও একটি দেশীয় তৈরি পাইপগান। এ ছাড়া ৪৭৩টি পিস্তলের গুলি, ৭৬টি শটগানের কার্তুজ, সাবমেশিনগানের তিনটি ম্যাগাজিন...
১ ঘণ্টা আগে