
রাজধানীর উত্তরায় মধ্যরাতে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন স্বামী–স্ত্রী। হাসপাতালে আনার পর কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়েছে। তাঁরা হলেন আব্দুর রহমান রাব্বি (৩২) ও কারিমা আক্তার মিম (৩০)।
গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশের রাস্তায় পড়ে ছিলেন এই দম্পতি। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।
নিহতদের বন্ধু তানজিলা জানান, তাঁদের বাসা গাজীপুরের টঙ্গী কলেজগেট এলাকায়। রাব্বির গ্রামের বাড়ি টাঙ্গাইলে। গতকাল তানজিলার স্বামী মুনতাসির মাহমুদের জন্মদিন ছিল। এ উপলক্ষে কলেজগেটে তানজিলাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন রাব্বি–মিম দম্পতি। সেখানে জন্মদিন উদ্যাপন করার পর মুনতাসিরের কাছে রাতে বাইরে খাবার খাওয়ার আবদার করেন রাব্বি। সেই আবদারে দুজন পৃথক দুটি মোটরসাইকেলে টঙ্গী থেকে ঢাকায় ঢুকছিলেন। মিরপুর-২ অথবা ৩০০ ফিট এলাকায় কোনো একটি রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার উদ্দেশ্য ছিল তাঁদের।
তানজিলা আরও জানান, রাব্বির মোটরসাইকেলটি ছিল পেছনে। উত্তরা থেকে কিছুদূর আগানোর পর রাব্বির অবস্থান জানতে তিনি কল করলে এক পুলিশ কর্মকর্তা ফোন রিসিভ করেন এবং জানান, উত্তরা বিএনএস সেন্টারের বিপরীত পাশে দুর্ঘটনায় আহত হয়ে পড়ে আছেন তাঁরা। সঙ্গে সঙ্গে তাঁরা সেখানে গিয়ে দুজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত পৌনে ৩টার দিকে চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৭টার দিকে মারা যান রাব্বি।
রাব্বি এবং মিম চার-পাঁচ বছর আগে বিয়ে করেছেন। তাঁদের কোনো সন্তান নেই। দুজনই বেকার ছিলেন বলে জানান স্বজনেরা।
এদিকে, উত্তরা (পূর্ব) থানার উপপরিদর্শক এসআই জসিম উদ্দিন দেওয়ান জানান, রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তায় দুজনকে পড়ে থাকতে দেখা যায়। পাশেই তাঁদের মোটরসাইকেলটি পড়ে ছিল। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রাও কেউই দুর্ঘটনা ঘটতে দেখেনি। রাতেই তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত্যু হয়। মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
ঘনবসতির শিল্পাঞ্চল গাজীপুর মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। যতই দিন গড়াচ্ছে, পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী শনাক্তের হার। অতিরিক্ত রোগীর চাপে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে শয্যা না পেয়ে জ্বরে আক্রান্ত অনেক রোগীকে মেঝে, বারান্দা এমনকি সিঁড়িতেও চিকিৎসাসেবা নিতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
সঠিকভাবে সম্ভাব্যতা যাচাই এবং নকশা প্রস্তুত না করেই হাতে নেওয়া হয়েছিল ‘নবীনগর-আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প’। শুরুতে ৪২১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি পরে সংশোধন করে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকায় ওঠে। এতে সরকারের ব্যয় বেড়েছে ১৮৩ কোটি ৪০ লাখ টাকা। সম্ভাব্যতা যাচাই ও নকশার ত্রুটির পাশাপাশি ভূমি...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলায় দাদন ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়ার সুদে অতিষ্ঠ এলাকাবাসী। বিপদের সময় সাময়িক স্বস্তির আশায় স্থানীয় দাদন ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন রংপুরের পীরগঞ্জের কয়েকজন স্কুলশিক্ষক। অভিযোগ, ঋণের বিপরীতে ব্যাংকের ফাঁকা চেক নেওয়া, চড়া সুদ আদায়, ঋণ পরিশোধের পরও চেক ফেরত না...
৬ ঘণ্টা আগে