
এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ঈদুল আজহায় সারা দেশে সার্বিক নিরাপত্তায় র্যাবের গোয়েন্দারা তৎপর রয়েছেন। সারা দেশর ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া গরুর হাটগুলোতে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, অনলাইনে প্রতারণার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি না করতে পারে, তার জন্য সাইবার ইউনিটও কাজ করছে। আজ বুধবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
র্যাবের প্রধান বলেন, ঈদুল আজহায় সার্বিক নিরাপত্তার জন্য র্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। সারা দেশর ঈদগাহে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। র্যাবের হেলিকপ্টার, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড ঈদে নিরাপত্তায় কাজ করবে।
তিনি বলেন, ‘ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। র্যাবের বিভিন্ন ইউনিট কাজ করছে।’
বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় তুলে ধরে র্যাবের প্রধান বলেন, ‘গরুর হাটগুলোতে আমাদের মোবাইলকোর্ট চালানো হয়েছে। অনলাইনে গরুর হাটসহ নানা প্রতারণার বিষয়ে আমরা নজরদারি রাখছি। কেউ যেন গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরি করতে না পারে, তার জন্য আমাদের সাইবার ইউনিট কাজ করছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে