
সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের করা মামলায় তাঁদের গাড়িচালক মোরশেদ মঞ্জুর রুবেলকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শেখ সাদী এই রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলে আসামি রুবেলকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। তাঁকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই হাফিজুর রহমান। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝেমধ্যে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান তিনি। গাড়িটি বাসায় পৌঁছতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাঁকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে গাড়ি দিতে কালক্ষেপণ করতে থাকেন। গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন। বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন মোরশেদ মনজুর গাড়ি নিয়ে কুমিল্লার কান্দিরপাড় নামক স্থানে রয়েছে বলে জানান। তাঁর এমন অসংলগ্ন কথাবার্তায় বিদিশা ধারণা করেন, সে তাঁর গাড়ি আত্মসাৎ করেছে। পরে গাড়ির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তাঁর ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতি সাধন করাসহ প্রাণনাশের হুমকি দেন মোর্শেদ মঞ্জুর।
এ ঘটনায় এ বছরের ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা দায়ের করেন। গতকাল রোববার মোরশেদ মঞ্জুরকে গ্রেপ্তার করা হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৫ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৫ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৬ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে