গতকাল ১৪ এপ্রিল বিকেল সাড়ে চারটায় রাজধানীর ধানমন্ডিতে মুক্ত আসর ও আমিই নজরুল আয়োজন করে 'বৈশাখ মঙ্গল উৎসব'।
উৎসবে আলোচনাসহ গান, কবিতা পরিবেশিত হয়।
উৎসবে বক্তব্য দেন ভূ-পর্যটক ও লেখক মহুয়া রউফ, মুক্ত আসরের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদসহ প্রমূখ।
মহুয়া রউফ বলেন, 'এত ঘোরায়া পরিবেশে অসাধারণ একটি আয়োজন।'
আবু সাঈদ বলেন, 'বৈশাখের আজ প্রথম দিনে আমরা আয়োজন করেছি মঙ্গল উৎসব। আমরা চাই, বাংলাদেশের মানুষের মঙ্গল। অসাম্প্রদায়িক চেতনার, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ দূর হোক, মানুষের মধ্যে বয়ে আসুক মঙ্গল । মুক্ত আসর ও আমিই নজরুল আমরা সেই বোধকে ধারণা করি এবং তা ছড়িয়ে দেওয়ার জন্য নিরলস কাজ করছি। আমরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে চাই নজরুলের সাম্যবাদী আদর্শ ও চেতনা।'
আমিই নজরুলের শিল্পী গণেশ চন্দ্র মন্ডল 'একখানা মেঘ ভেসে এলো আকাশ' ও 'পাহাড়ের ওপারে নিশিথ রাত্রি' ইশরাত জাহান 'একী অপরুপ রূপে মা তোমায়', 'নদীর নাম সই অঞ্জনা নাচে তীরে খঞ্জনা' মুক্ত আসরের সাংস্কৃতিক সম্পাদক শায়লা রহমান 'এলো এলোরে বৈশাখ, ঝড় এলো এলোরে' 'এই স্বর্ণালী সুন্দর সন্ধ্যায়' এবং মুক্তবন্ধু তাসনুভা হক 'আমি ওপার হয়ে বসে আছি' ও 'মোরা একটি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান' গান পরিবেশন করেন।
কাজী নজরুল ইসলামের 'কাল বৈশাখী' কবিতাটি আবৃত্তি করেন আমিই নজরুলের আইরিন সুলতানা ও পল্লী কবি জসীম উদ্্দীনের আমার বাড়ি কবিতাটি মুক্ত আসরের মুক্তবন্ধু ইয়াতুননেসা রুমা আবৃত্তি করেন।
সমবেত কণ্ঠে 'এসো হে বৈশাখ এসো এসো' গানটির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্ত আসরের যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা জাহান নূপুর।
আয়োজনে সহযোগিতা ছিল স্বপ্ন ৭১, কাঠবিড়ালি প্রকাশন ও বইবিষয়ক পত্রিকা বইচারিতা।

নোয়াখালী পৌর এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রল জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে। তখন তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
৩৪ মিনিট আগে
গত ৪ মার্চ যাত্রাবাড়ী থানায় এক তরুণী ব্যক্তিগত ভিডিও দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন এক যুবকের খোঁজ পায়, যিনি দেড় মাসে একই কৌশলে অন্তত ১০ জনের সঙ্গে প্রতারণা করেছেন। গত সোমবার রাশিদুল ইসলাম রাব্বি (৩০) নামের ওই ব্যক্তিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
৩৮ মিনিট আগে
ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনী জব্দ করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে এ অভিযান পরিচালনা করে র্যাব-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের একটি দল।
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জে জ্বালানি ও ভোজ্যতেল এবং এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তিন...
১ ঘণ্টা আগে