
বরিশালের বাবুগঞ্জে জ্বালানি ও ভোজ্যতেল এবং এলপি গ্যাস সিলিন্ডার অবৈধভাবে মজুত করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে জানা গেছে, বাবুগঞ্জে অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল ও গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করেন এবং বেশি দামে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে প্রশাসন অভিযান চালায়।
এ সময় দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের ব্যবসায়ী মনির সরদারের কাছে ২ হাজার ৩০০ লিটার জ্বালানি তেল, একই এলাকার নতুনহাটে এস এ করপোরেশনের মালিক আসিফ ইকবালের কাছে অর্ধশত এলপিজি সিলিন্ডার এবং রহমতপুর এলাকায় এস এম ট্রেডার্সের মালিক মাহবুব আলমের দোকানে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকে জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, জ্বালানি তেল মজুতের দায়ে মনির সরদারকে ১০ হাজার টাকা, এলপিজি মজুতের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে দাবি করে বসেন চাঁদা। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
২৯ মিনিট আগে
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে