
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আজ বেলা পৌনে ২টা পর্যন্ত চারজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পড়ে থাকতে দেখা গেছে। একজনের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। রায়পুরা থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।’
নিহত ব্যক্তিরা হলেন সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)। নিহতরা স্থানীয় সাহেববাড়ি পক্ষের লোক। আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লের বাড়ির হানিফ মাস্টার ও সায়দাবাদ বালুচর সাহেববাড়ির নোয়াব মিয়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাগ্বিতণ্ডার জেরে গতকাল রাত ১০টা থেকে রাতভর এবং আজ সকালে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রঞ্জন কুমার বর্মণ বলেন, টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নিহত চারজনের লাশ হাসপাতালে রয়েছে। আহত ১৯ জন এখানে চিকিৎসা নিয়েছেন। একজনকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে