
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে। গতকাল শনিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।
ওই আদেশে বলা হয়, ‘প্রশাসনিক স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেজাউল করিম মল্লিককে তাঁর নামের পাশে বর্ণিত পদে পদায়ন করা হলো।’ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), জেলা পুলিশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ১ সেপ্টেম্বর তিনি ডিএমপির গোয়েন্দাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন।
মডেল মেঘনা আলমকে আটক এবং বিশেষ ক্ষমতা আইনে কারাগারে পাঠানো নিয়ে সমালোচনা শুরুর পরপরই রেজাউল মল্লিকের বদলির সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।
মডেল মেঘনাকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য কারাগারে পাঠায় ডিবি পুলিশ। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। এদিকে আজ রোববার এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, ‘মেঘনা আলমকে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে, তা আইনসংগত হয়নি। এটি একজন নাগরিকের অধিকার লঙ্ঘন।’

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাজির শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুকে কেবল ব্যক্তিগত সমস্যা না ভেবে পেশাগত চ্যালেঞ্জ হিসেবে দেখার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা...
১৬ মিনিট আগে
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে অভিযান চালিয়ে ২৩ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
১৯ মিনিট আগে
সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে