
ফৌজদারি মামলা পরিচালনাকারী বিশিষ্ট আইনজীবী এহসানুল হক সমাজীকে ঢাকা মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯২ ধারা অনুযায়ী এই নিয়োগ দেয়।
সেই সঙ্গে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটার সানা মো. মাহরুফ হোসেইন স্বাক্ষরিত এই নিয়োগ আদেশে ঢাকা মহানগর দায়রা আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হয়েছে।
আইনজীবী এহসানুল হক সমাজী নতুন পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি নিরপেক্ষভাবে সরকারি আইন কর্মকর্তা হিসেবে কাজ করবেন বলে জানান। তিনি সকলের দোয়া চেয়েছেন ও ঢাকার আদালতের সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেছেন।
২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার আমলেও এহসানুল হক সমাজী ঢাকা মহানগর দায়রা আদালতের পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ওই সময় দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এহসানুল হক সমাজী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে আইন বিষয়ে (সম্মান) স্নাতক ও ১৯৮৫ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে একই বছরের ৪ নভেম্বর ঢাকা আইনজীবী সমিতির সদস্য হন। ১৯৮৮ সালে ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। অ্যাডভোকেট সমাজী বাংলাদেশের বিভিন্ন আদালতে চাঞ্চল্যকর অনেক মামলা পরিচালনা করেছেন।

দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। রাকিবুল হাসান জেমসের বাবা আবুল কালাম আজাদ নাটোর আধুনিক সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। জানাজায় অংশগ্রহণের জন্য দুই ঘণ্টা নির্ধারিত সময় শেষে কড়া পুলিশি....
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
২ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে