
উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। আজ রোববার (২০ এপ্রিল) রাজধানীর জাতীয় শহীদ মিনারের সামনে ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে সারা দেশের কয়েক শ ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।
দাবি আদায়ে শিক্ষার্থীদের মিছিল প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাত্রার কথা থাকলেও পরে তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এসে শেষ হয়। পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি ঘোষণা দেয়।
কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়কারী আসাদুজ্জামান আবির আজকের পত্রিকাকে জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষাসহ যৌক্তিক আট দফা দাবি আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো সুনির্দিষ্ট প্রজ্ঞাপন জারি না করে মিথ্যা আশ্বাস বা অযৌক্তিক রেজল্যুশনের নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার প্রতিবাদে আগামীকাল সোমবার (২১ এপ্রিল) অ্যাগ্রি ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আসাদুজ্জামান আবির আরও বলেন, ‘কৃষির সৈনিকদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কোনো ধরনের কৃষি কার্যক্রম চলতে দেওয়া হবে না। কৃষি ডিপ্লোমার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, সকল পেশার ডিপ্লোমা কৃষিবিদদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি।’
কৃষিতে দক্ষ জনশক্তি তৈরি করার জন্য বাংলাদেশে সরকারি ১৮টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটসহ ২৬০টি বেসরকারি কৃষি কলেজ রয়েছে, যেখানে কৃষিতে ৪ বছরের ডিপ্লোমা কোর্সে অধ্যয়ন করা হয়। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মিলিয়ে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে।

শহীদ মিনারে আন্দোলনে অংশ নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম নেতা রায়হান উদ্দিন শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ আর হতাশ বিরাজমান। কারণ, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীগণ চরম বৈষম্যের শিকার।’
তিনি আরও বলেন, ‘আমরা অ্যাগ্রি ব্লকেড কর্মসূচির আওতায় সোমবার সকাল থেকে খামারবাড়ির সামনে অবস্থান করব। কৃষিসংশ্লিষ্ট সরকারি অফিসের কার্যক্রম করতে দেব না।’
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে।
বাকি দাবিগুলো হলো—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

গাজীপুরের শিল্পাঞ্চলগুলোতে গ্যাসের চাপ ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। গ্যাস সরবরাহ প্রায় ২৬০ মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে ৪০০ মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। বিদ্যুতের লোডশেডিংও কমেছে। ফলে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রমে কিছুটা স্বস্তি ফিরেছে।
১৩ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিকেরা। একপর্যায়ে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেন।
১৯ মিনিট আগে
নীলফামারীর সৈয়দপুরে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু এবং শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভ্যালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে কারখানার গেট থেকে মিছিল নিয়ে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।
৩৬ মিনিট আগে