
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ‘কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলন’। আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের পাঁচ শতাধিক ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিগুলো হলো—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। উপসহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট করে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকসংকট দূর করতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে। সব কৃষি গবেষণাপ্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে। ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে। কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।
কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের সমন্বয়কারী আবির মাহমুদ আজকের পত্রিকাকে জানান, যৌক্তিক আট দফা দাবি নিয়ে ২০০৮, ২০০৯ ও ২০১৬ সালে আন্দোলন-সংগ্রাম হয়েছে। কিন্তু বারবার দাবি যৌক্তিক বলে বিবেচনার আশ্বাস দিয়েও আজ পর্যন্ত কোনো দাবি বাস্তবায়ন করা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের শিক্ষার সব কার্যক্রম বন্ধ থাকবে।

রাজশাহীর পবা উপজেলায় কৃষকের বাড়ি থেকে নিয়মবহির্ভূতভাবে মজুত রাখা ১২৯ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। কৃষক মামুনুন্নবী মিলনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয়।
৬ মিনিট আগে
পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
২৩ মিনিট আগে
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তুরাগ কার্যালয়ে দালালবিরোধী অভিযানে মো. বিল্লাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন তুরাগ থানা এলাকার কামারপাড়ার বাসিন্দা মো. আব্দুল মান্নানের ছেলে।
৩৫ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার কাছে সাধারণ গ্রাহক ও সরকারি বিভিন্ন সংস্থার মোট ২৫৮ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। বকেয়া আদায়ে ৮টি বিশেষ দল গঠন করেছে সংস্থাটি। ফলে গত জুলাইয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়কে ওয়াসার এক মাসের সর্বোচ্চ আদায় বলে জানানো হয়েছে।
৪০ মিনিট আগে