
দাবি মেনে নেওয়ার পরও সচিবালয়ে উপদেষ্টা, কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অবরুদ্ধে করে রেখেছিল আনসার সদস্যরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদল শিক্ষার্থী সচিবালয় অভিমুখে যাত্রা করলে আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে অন্তত ৩০ জন আহত হন।
পরে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ জনতা। ছাত্র–জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় আন্দোলনরত আনসার সদস্যরা। অনেককে ইউনিফর্ম খুলে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।
আজ রোববার রাত ৯টা পর্যন্ত আনসার সদস্যরা সচিবালয়ের ফটক না ছাড়ায় ভেতরে আটকা পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টাসহ কয়েকজন উপদেষ্টা। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমও সচিবালয়ে আটকা পড়েন।
এই খবর ছড়িয়ে পড়লে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। পরে তারা লাঠিসোঁঠা ও মিছিল নিয়ে সবিচালয়ের দিকে আসে। প্রথমে আনসার সদস্যরা কিছু ছাত্রকে মারধর করে। পরে বিপুল সংখ্যক ছাত্র–জনতা এগিয়ে এসে তাদের ধাওয়া দেয়। এ সময় উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয়ের মধ্যে সংষর্ষ বাঁধে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। এক পর্যায়ে ছাত্র–জনতার কাছে টিকতে না পেরে আনসার সদস্যরা পালিয়ে যায়।
রাত ১০টার দিকে ছাত্র–জনতার ধাওয়া খেয়ে সচিবালয় এলাকা থেকে পালিয়ে যায় আনসার সদস্যরা।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে