
সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের মধ্যে সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আহত হয়েছেন। আহত হাসনাত আব্দুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
রোববার (২৫ আগস্ট) রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘হাসনাতের জ্ঞান ফিরেছে। আশা করি, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।’
আনসার সদস্যরা সচিবালয়ে উপদেষ্টা, কর্মকর্তা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে অবরুদ্ধ করে রেখেছে, এমন খবরে রাত ৯টার দিকে একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লাঠিসোঁটা নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করেন। সচিবালয়ের সামনে তাঁদের সংঘর্ষ বেঁধে যায়।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ এক ফেসবুক পোস্টে লেখেন, ‘উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সারজিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপথগামী কিছু আনসার সদস্য ও ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদের মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন, বিষয় সবাইকে অবগত করুন, অতীব জরুরি।’
প্রায় আধা ঘণ্টা পর্যন্ত সচিবালয় এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ পাওয়া যায়।
শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতাও লাঠি হাতে নেমে পড়েন। ছাত্র–জনতার ধাওয়া খেয়ে সচিবালয় এলাকা ছেড়ে যান আনসার সদস্যরা। পালানোর সময় লাঠি দিয়ে আনসার সদস্যদের পিটিয়েছেন ছাত্র–জনতা। পরে সেনাবাহিনী সচিবালয় এলাকায় অবস্থান নিলে পরিবেশ শান্ত হয়।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আনসারদের মারধর আহত হয়েছেন প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার। তিনিও বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন।
রাতে পৌনে ৯টার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতদের প্রায় সবারই মাথায় আঘাত রয়েছে। আহতদের মধ্যে আনসার, শিক্ষার্থী ও সাংবাদিক রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাত পৌনে ৯টা থেকে আহতরা হাসপাতালে আসা শুরু করে। এ পর্যন্ত ৩০ জনের মতো শিক্ষার্থী ও আনসার আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাঁদের বেশির ভাগেরই মাথায় আঘাত। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে আশপাশের গ্রামগুলোতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। আত্মীয়স্বজনদের মিলনমেলায় পরিণত হয় এ আয়োজন। ঘোড়দৌড় ছাড়াও মেলায় ছিল ম্যাজিক শো, নাগরদোলা ও নৃত্যানুষ্ঠান, যা দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ যোগ করে।
৩৬ মিনিট আগে
চুয়াডাঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে খোরশেদ আলম নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি উত্তরপাড়া থেকে তাঁকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। খোরশেদ আলম চুয়াডাঙ্গা জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার...
৩৮ মিনিট আগে
সিলেট সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাছিমা হক খানের বিরুদ্ধে আনীত গুরুতর অভিযোগ তদন্তে চরম দীর্ঘসূত্রতার অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে মাত্র ১৫ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ থাকলেও দীর্ঘ পাঁচ মাস অতিবাহিত হওয়ার পরও আলোর মুখ দেখেনি কোনো....
৪৩ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া গ্রামে ৩০০ বছর ধরে ঠায় দাঁড়িয়ে আছে দারোগা বাড়িটি। কালের সাক্ষী এই ভগ্নপ্রায় বাড়ির দেয়াল বেয়ে এখন উঠে গেছে বট, অশ্বত্থের গাছ। দরজা, জানালার পাল্লা খুলে পড়েছে, খসে গেছে পলেস্তারা। তারপরও ব্রিটিশ আমলে নির্মিত বাড়িটি এর কাঠামো, নকশা আর পরিবেশের কারণে এখনো...
১ ঘণ্টা আগে