
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, তাই সবাই নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হওয়ার চেষ্টা করছেন। গণমাধ্যমকর্মী থেকে অনেকেই সকালে পেটে কিছু না দিয়েই এসেছেন মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে। একের পর এক অতিথি আসছেন। তৎপরতা বাড়ছে সংবাদকর্মীদের।
এ সময় অনেকেই খোঁজার চেষ্টা করছিলেন খাবারের। এরই মাঝে হঠাৎ বড় ব্যাগ থেকে খাবার বিতরণ শুরু করলেন কয়েকজন মিলে।
প্যাকেটের ওপরে ছবি দেওয়া চট্টগ্রামের সাবেক মেয়র চৌধুরী মনজুর আলমের। মুহূর্তেই আলোচনার বিষয় হয়ে উঠল নাশতার প্যাকেট। সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু উত্তর থানার সামনে ভিড় করেছিলেন স্থানীয় অনেক নেতা-কর্মী। তাঁদের মধ্যেও আলোচনার ইস্যু এই খাবার।
যাঁরা বিতরণ করছিলেন তাঁরা জানালেন, সাবেক মেয়রের পক্ষ থেকে এই খাবারের ব্যবস্থা করা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে