
কারিগরি শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের দায়ের করা মামলার কারণে ২০১৩ সালে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়। পরে মামলা নিষ্পত্তি হলেও দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে। ওই নিয়োগ প্রক্রিয়া শেষ করার আহ্বান জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)।
আজ সোমবার রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
বিপিএসএমটিএ সভাপতি মো. শফিকুল ইসলাম ও মহাসচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি ও শূন্য পদে দ্রুত নিয়োগ, সরকারি পর্যায়ে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি করে নিয়োগ প্রদান করতে হবে।
রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। অন্য পেশার ডিপ্লোমাধারীদের মতো মেডিকেল টেকনোলজিস্টদের দ্রুত দশম গ্রেডে উন্নীত করার পদক্ষেপের আহ্বানও জানানো হয়।
মানববন্ধনে বক্তারা জানান, বেসরকারি হাসপাতাল, ব্যক্তিমালিকানাধীন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসমূহে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নীতিমালা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এ সময় সাত দফা দাবির কথা জানানো হয়।
এগুলো হচ্ছে ২০১৩ সালে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা, মেডিকেল টেকনোলজিস্টদের শূন্যপদে দ্রুততম সময়ে নিয়োগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি, সরকারি পর্যায়ে বিএসসি মেডিকেল টেকনোলজিস্টদের পদ সৃষ্টি করে নিয়োগ, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ডে রূপান্তর করা, মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে দশম গ্রেড প্রদান এবং বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানসমূহে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের নীতিমালা বাস্তবায়ন করা।

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৮৩ লাখ ২২ হাজার ৩৭১ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ পরিদর্শক মো. ফখরুদ্দীন ভূঞা ও তাঁর স্ত্রী জাহানারা খানমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ময়মনসিংহে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে।
৮ মিনিট আগে
বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
১১ মিনিট আগে
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা। এ আয়োজন মাদকমুক্ত রাখতে তৎপর প্রশাসন। তারই অংশ হিসেবে লালন আখড়াবাড়ির মেলার মাঠে অভিযান চালিয়ে গাঁজা সেবনের প্রায় দুই হাজার কলকে জব্দ করেছে পুলিশ। জব্দ করা কলকেগুলোর মূল্য দুই
১৩ মিনিট আগে
৪৫ তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চূড়ান্ত সুপারিশ পেয়েও গেজেট থেকে বাদ পড়া প্রার্থীরা পুনঃগেজেট প্রকাশের দাবি জানিয়েছেন। আগামী শনিবার সকাল ১০টার মধ্যে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না এলে আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
১৭ মিনিট আগে