ঢাকার কেরানীগঞ্জে মুকুল হোসেন চকলেট নামের এক অটোরিকশাচালককে খুন করে তাঁর অটোরিকশা ডাকাতি করার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক এ বি এম আশফাক-উল হক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রায়ে পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজা, সোহেল ওরফে জুয়েল, শাহিন হাওলাদার, সুমন ওরফে আল আমিন ও কবির। রায়ে প্রত্যেককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন নেওয়ার জন্য নথি হাইকোর্ট বিভাগে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে শাহিন হাওলাদার ও ফেরদৌস ওরফে বারেক ওরফে ভাতিজাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর তাঁদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। এ ছাড়া দণ্ডিত অপর তিন আসামি জামিনে ছিলেন। সকালে তাঁরা আইনজীবীর মাধ্যমে হাজিরা জমা দেন। কিন্তু রায় ঘোষণার সময় তাঁদের ডেকে না পাওয়ায় পলাতক হিসেবে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত।
মামলার এজাহার থেকে জানা যায়, মুকুল হোসেন চকলেট ঢাকার কেরানীগঞ্জ এলাকার অটোরিকশাচালক ছিলেন। ২০২০ সালের ২৭ জুন দুপুর আড়াইটার দিকে অটোরিকশা চালানোর জন্য বের হন। রাত ৯-১০টার দিকে তিনি বাসায় না ফিরলে পরিবারের লোকজন ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখোলা-রাজাবাড়ী রাস্তার বার্তা ব্রিজের কাছে রাস্তার ওপর থেকে মুকুলের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত মুকুলের ছোট ভাই আবু হানিফ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ২০২২ সালের ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার তদন্তে উঠে আসে, মুকুলের অটোরিকশা ডাকাতির জন্য তাঁকে খুন করে রাস্তায় ফেলে রাখা যাওয়া হয়। পরে অটোরিকশাটি মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়।
২০২৪ সালের ২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালে ২৬ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

ভোলার দৌলতখানে গত ৫ দিনেও খোঁজ মেলেনি অর্ধশতাধিক মহিষের। জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিভিন্ন চরাঞ্চল থেকে এসব মহিষ ভেসে যায়। এতে খামারি ও মালিকদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে। এ ঘটনায় মহিষের মালিকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
৭ মিনিট আগে
রাজশাহীর চারঘাট উপজেলায় ১৭ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার চারঘাট থানায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।
১৩ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। ভারতীয় ব্যবসায়ীদের একতরফা দাম বৃদ্ধি ও নিম্নমানের পাথর সরবরাহের কারণে গত শনিবার (১৮ জুলাই) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়। এতে স্থলবন্দরের....
৩০ মিনিট আগে
পিরোজপুরের মঠবাড়িয়ায় ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জুলাই) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে