
নরসিংদীতে আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি শফিক মিয়াকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী। আজ রোববার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
নিহত আব্দুল আজিজ নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার বাসিন্দা। অভিযুক্ত প্রধান আসামি শফিক মিয়া (৪০) আব্দুল আজিজের বাড়ির সাবেক ভাড়াটিয়া এবং ময়মনসিংহ সদর উপজেলার মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকার আব্দুল হেকিমের ছেলে।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, ময়মনসিংহের শফিক মিয়া নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া মহল্লার আব্দুল আজিজের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। সেই সুবাদে রেহেনা বেগম নামে অপর এক ভাড়াটিয়ার ঘরে যাতায়াত করতেন শফিক মিয়া। একপর্যায়ে রেহেনা বেগমের মেয়ের (১৯) সঙ্গে শফিক মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর বাড়ির মালিক আব্দুল আজিজ শফিককে বাড়ি থেকে বের করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে শফিক মিয়া ও রেহেনা বেগম আজিজকে হত্যার পরিকল্পনা করেন। গত ২৯ নভেম্বর রাতে আব্দুল আজিজের ঘরের শয়নকক্ষে খাটের নিচে লুকিয়ে অবস্থান নেন শফিক। রাত ১২টার দিকে আজিজকে ছুরিকাঘাত করলে আজিজ শফিককে জাপটে ধরে চিৎকার শুরু করেন। এ সময় তাঁর ছেলেমেয়েরা এগিয়ে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার সময় শফিকুল তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও গেঞ্জি ফেলে যান। একই সময়ে ঘরের বাইরে অবস্থান করতে দেখে রেহেনা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে রেহেনা বেগম হত্যার পরিকল্পনার সত্যতা স্বীকার করেন।
গুরুতর আহত অবস্থায় আব্দুল আজিজকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৫ ডিসেম্বর আজিজের মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় নিহতের মেয়েজামাই মো. জাকির হোসেন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন। মামলা করার প্রায় এক মাস অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত প্রধান আসামি শফিক মিয়াকে গ্রেপ্তার করতে পারেনি। প্রধান আসামি শফিক মিয়াকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে এই মানববন্ধন করেন এলাকাবাসী ও নিহতের স্বজনেরা।
নরসিংদী সদর মডেল থানার ওসি সওগাতুল আলম বলেন, আব্দুল আজিজ হত্যার ঘটনায় দুই আসামির মধ্যে রেহেনা বেগম নামে একজন গ্রেপ্তার হয়েছেন। অপর আসামি শফিক পলাতক রয়েছেন, তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে