
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামে এক মুদিদোকানদারকে গুলি করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
অন্যদিকে খিলক্ষেত এলাকায় মো. লিটন (২৮) নামে এক নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত নগদ অর্থ নিয়ে গেছে ছিনতাইকারীরা।
দুটি ছিনতাইয়ের ঘটনা আজ বৃহস্পতিবার ভোরে ঘটেছে। আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, মিরপুর-১২ নম্বর সেকশনের ই-ব্লকের ৫ নম্বর রোডের ১ নম্বর বাড়িতে বসবাস করেন তাঁরা। এটি তাঁদের নিজেদের বাড়ি। বাড়ির নিচে আফরোজার ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর মুদিদোকান রয়েছে। সেই দোকানেই কাজ করেন দীপু। ভোর সাড়ে ৫টার পর দীপু ধূমপান করতে বাসা থেকে রাস্তায় বের হন।
দীপুর শ্যালক শুভ বলেন, ‘ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ বাসার সামনে রাস্তায় চিৎকার শুনতে পাই। দৌড়ে রাস্তায় নেমে দেখি, আমার ভগ্নিপতি দীপু রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তখন ছিনতাইকারীর গুলির ঘটনা জানতে পারি। সঙ্গে সঙ্গে দীপুকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে আনা হয়। তাঁর বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, গুলিটি দীপুর পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।’
আহত দীপু বলেন, ‘বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে ধূমপানের সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে থাকা দু-তিনজন আমার কাছে আসে। তখনো বুঝতে পারিনি তারা ছিনতাইকারী। কাছে এসেই একজন ছুরি বের করে বলে, সঙ্গে যা আছে সব বের করে দিতে। তখন তারাই পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। এরপর মোবাইল ফোন নিতে চাইলে বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। এরপর পেছন থেকে একজন আমাকে গুলি করে। তারা মানিব্যাগে শ্যালক শুভর বিয়ের কেনাকাটা করার জন্য রাখা ১৭ হাজার টাকা নিয়ে গেছে।’
এদিকে খিলক্ষেতে ছুরিকাঘাতে আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তিনি ও লিটন নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানির নির্মাণশ্রমিক। লিটন কিছুদিন আগে গ্রামের বাড়ি দিনাজপুরে গিয়েছিল। আজ ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামার পর রেললাইনের পাশে তিন ছিনতাইকারী লিটনের সামনে এসে ছুরি ঠেকিয়ে তাঁর সঙ্গে থাকা ব্যাগ, পকেট হাতাতে থাকে। বাধা দিতে গেলে লিটনের বাঁ কাঁধে তিনবার ছুরিকাঘাত করে। এর পর তাঁর সঙ্গে থাকা ৫০০ টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত দীপুর বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ ছাড়া লিটনের বাঁ কাঁধে ছুরিকাঘাত রয়েছে। দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৩৯ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে