
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে কিশোরীকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে অজ্ঞাত ছয়জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
এর আগে গত বুধবার রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর পরিবার সম্প্রতি অন্য একটি জেলা থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসে। এখানে জমি কিনে বাড়ি তৈরি করে বসবাস শুরু করে তারা। বুধবার রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে তুলে নিয়ে যায়। তার বাড়ির পাশের আরেকটি ফাঁকা বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে তারা ভুক্তভোগীর মাকে ভয় দেখিয়ে চলে যায়।
স্থানীয় পৌরসভার কাউন্সিলর মোমেনুল হক বলেন, ‘ঘটনাস্থলটি অত্যন্ত নিরিবিলি এবং এর আশপাশে মাদক ও জুয়া নিয়ে বখাটেদের আড্ডা থাকে। তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা এর সঠিক বিচার প্রত্যাশা করছি।’
ওসি আহসান উল্লাহ বলেন, ‘অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত জড়িতদের ধরতে পারব বলে আশা করছি।’

বরিশালের মুলাদীতে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে দুই সরকারি কর্মচারীর বিরুদ্ধে। আজ রোববার (১ মার্চ) বিকেল ৪টার দিকে মুলাদী উপজেলা পরিষদ চত্বরে স্যানিটারি ঠিকাদার ইসরাফিল আকনকে মারধর করা হয়।
২ মিনিট আগে
রাজবাড়ীর পাংশায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। আজ রোববার এ ঘটনায় পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে ওই তরুণী। পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা স্থানীয় গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের জানায়। পরে সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে এক ভ্যানগাড়ি
৩১ মিনিট আগে