
ছাত্রলীগের ১৪ নেতার বিরুদ্ধে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার ঢাকার ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। গত ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকারের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা এ মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় যাঁদের নাম দেওয়া হয়েছে তাঁরা হলেন মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাঁধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৈকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান, কাজী ইব্রাহিম ও আরিফ শাহরিয়ার। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা।
সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এই মামলা করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজু ভাস্কর্যে ছাত্র অধিকার পরিষদ স্মরণসভার আয়োজন করে। এরপর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকারের নেতা-কর্মীদের ওপর হামলা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ওই হামলায় ছাত্র অধিকার পরিষদের অনেকে গুরুতর আহত হন। রাজু ভাস্কর্যের সামনে হামলার পর যাঁরা হাসপাতালে ভর্তি হন, তাঁদের ওপর আবারও হামলা করে তাদের হাত-পা ভেঙে দেওয়া হয়। তাঁদের হত্যার চেষ্টা করা হয়। ছাত্র অধিকার পরিষদের অনেকের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।
এর আগে একই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই নেতা ছাত্র অধিকার পরিষদের ২৫ জনকে আসামি করে শাহবাগ থানায় দুটি মামলা করেন। ওই দুই মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আক্তার হোসেনসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। ওই ২৪ জনের সবাই এখনো কারাগারে রয়েছেন। ছাত্রলীগ ওই মামলায় দাবি করে, ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরাই তাদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতা-কর্মীদের হত্যার চেষ্টা করে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে