
নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদ থেকে ইয়াছিন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৪১ ঘণ্টা পর আজ সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন।
এর আগে শনিবার বেলা একটার দিকে বেলাব বাজারের আড়িয়াল খাঁ নদে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে ইয়াছিন ডুবে যায়। তার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
ইয়াছিন কিশোরগঞ্জ জেলার বত্রিশ গ্রামের রাসেল মিয়ার ছেলে। সে বেলাব উপজেলার মাটিয়ালপাড়া গ্রামে নানা রইছ উদ্দিনের বাড়িতে থাকত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার ইয়াছিন ও তার বন্ধুরা একটি ভাঙা ডিঙি নৌকায় করে আড়িয়াল খাঁ নদের মাঝ বরাবর গিয়ে গোসলের জন্য ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরই ইয়াছিন পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা স্থানীয়দের জানালে তারা নদীতে তল্লাশি শুরু করে। পরে বেলাব ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে স্টেশন অফিসার ইয়াছিন ইকবালের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি করে। এ সময় শিশুটির খোঁজ না পেয়ে গাজীপুর জেলার টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে চারটায় চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে শিশুটির সন্ধান না পেয়ে সন্ধ্যা সাড়ে সাতটায় অভিযান বন্ধ করে। পরে রোববার সকাল সাড়ে সাতটায় ডুবুরি দল দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করে। সারা দিন নদের বিভিন্ন জায়গায় সন্ধান করেও শিশুটির সন্ধান পায়নি। পরে তারা রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করে।
আজ সোমবার সকাল ছয়টার দিকে মাঝিরা আড়িয়াল খাঁয় শিশু ইয়াছিনের মরদেহ ভাসতে দেখেন। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দিলে সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে ২৫০-৩০০ হাত দূরে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বেলাব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইয়াছিন ইকবাল বলেন, ‘নদে গভীরতা বেশি ও তীব্র স্রোত থাকার কারণে আমাদের উদ্ধারকাজে বেগ পেতে হয়েছে। আমরা ডুবুরি দলের পাশাপাশি নৌকা দিয়েও সন্ধান চালিয়েছি। কিন্তু কোনোভাবেই সন্ধান পাওয়া যায়নি। দুই দিন পার হয়ে গেলে মরদেহ ভেসে ওঠার সম্ভাবনা থাকে, এ জন্য রাতে অভিযান সমাপ্ত করা হয়। পরে সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে