
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম— আবু সালেহ (৪৫)। তিনি ঢাকা কেরানীগঞ্জের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে এ তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মো. মাসুদ আলম। তিনি বলেন, ‘সিআইডির ফরেনসিক বিভাগ ফিঙ্গার প্রিন্ট নিয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে থাকা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। তাঁর নাম আবু সালেহ (৪৫)। বাড়ি ঢাকা কেরানীগঞ্জে।’
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে- ওই ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। তবে এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এর আগে বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের পাশের ফুটপাতে মেহগনি গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান পথচারীরা। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা গিয়ে লাশ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে ঘটনাস্থলে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পশ্চিম পাশে গণিত ভবনের বিপরীতে মানুষজন জটলা বেঁধে আছেন।
পথচারী ও রিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ফুটপাতের পাশেই মেহগনি গাছের চূড়ায় লাশটি ঝুলছিল।
হদয় নামের এক রিকশাচালক আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এই পথে রিকশা নিয়ে যাওয়ার সময় লাশটি দেখতে পাই। লাশটি গাছে ঝুলছিল। সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিস এসে লাশ নিয়ে যায়।’
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকা’কে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।
এর আগে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শেখ হাদিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাছের চূড়ায় গলায় ফাঁস লাগানো এক ব্যক্তি ঝুলছেন বলে সকাল পৌনে ৯টার দিকে তাঁরা খবর পান। পুলিশ সেখানে গিয়ে ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে