রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে উজ্জ্বল মুন্সী (৩৫) নামে এক বিদ্যুৎমিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার সন্ধ্যায় বংশাল মুকিম বাজার কবরস্থানের পাশে একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, উজ্জ্বল কামরাঙ্গীরচর বড়গ্রাম চেয়ারম্যানবাড়ি এলাকায় থাকতেন। দুই ছেলের বাবা তিনি। তাঁর বাবার নাম মৃত ইউসুফ মুন্সী।
উজ্জ্বলকে হাসপাতালে নিয়ে যাওয়া বিল্লাল হোসেন জানান, পুরান ঢাকার সাতরৌজা এলাকায় বিল্লাল লাইটিং ডেকোরেশন নামে ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে তাঁর। নিজ প্রতিষ্ঠানেই তিনি বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন। শুক্রবার সন্ধ্যায় বংশাল মুকিম বাজার কবরস্থানের পাশে একটি বাড়িতে ডেকোরেশনের লাইট খোলার সময় অসাবধানতাবশত পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, বংশাল এলাকায় একটি বাসায় ডেকোরেশনের কাজ করতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত হন উজ্জ্বল। সহকর্মীরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে