‘পর্যটন সাংবাদিক সংবর্ধনা’ পেলেন বিভিন্ন সংবাদমাধ্যমের ১৪ জন প্রতিবেদক। আজকের পত্রিকার প্রতিবেদক সাইফুল মাসুমসহ ১৪ জনকে এই সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশন। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ দেওয়া হয়।
আয়োজকেরা জানিয়েছেন, দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধনা পেয়েছেন—ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সোহেল রানা, বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী, বাংলা টিভির মো. আসাদ রিয়েল, দেশ টিভির আনোয়ার হোসেন, স্পাইস টিভি নাঈম-উল-ইসলাম, সময় টিভির রাশেদ বাপ্পী, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে দৈনিক সমকালের গোলাম কিবরিয়া, দৈনিক আজকের পত্রিকার সাইফুল মাসুম, দি মেসেজ বাংলাদেশের কাজী মোহিনী ইসলাম, অনলাইন ক্যাটাগরিতে বাংলানিউজ ২৪. কমের মিরাজ মাহবুব ইফতি, ঢাকা পোস্ট. কমের আদনান রহমান, লাইফ-স্টাইল টুরিজম ক্যাটাগরিতে দৈনিক সমকালের তৌহিদুল ইসলাম তুষার, সলো ট্রাভেল ফিচার রাইটার ক্যাটাগরিতে রোদেলা নীলা ও স্পেশাল ক্যাটাগরিতে পেয়েছেন লেখিকা কামরুন নাহার বীথি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেন, গ্লোবাল টেলিভিশনের সিইও ও প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশনের (বিটিইএ) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর।

ইংরেজি দ্বিতীয় পত্রের খাতায় মোবাইল নম্বর লিখে এসেছিল এক এইচএসসি পরীক্ষার্থী। খাতা দেখতে গিয়ে নম্বরটি চোখে পড়ে পরীক্ষকের। তিনি ফোন করে ডাকেন ওই পরীক্ষার্থীকে। সে গিয়ে দেখে, পেয়েছে ২৫ নম্বর। পরে পরীক্ষকের হাতে গুঁজে দেয় ২ হাজার টাকা। এরপর পরীক্ষক তাকে খাতা দেন লিখতে। লেখার পর তার নম্বর হয় ৫০।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর দুর্গাপূজার আগে কলকাতায় পদ্মার ইলিশ যাবে কি না, তা নিয়ে মুখিয়ে থাকে পশ্চিমবঙ্গ। কিন্তু এবার দৃশ্যপট ভিন্ন। দেশের বাজারে ইলিশের সংকট মেটাতে ভারত থেকেই ইলিশ আসছে। আর এই আমদানি করা ইলিশই যশোরে বিক্রি হচ্ছে ‘বরিশালের ইলিশ’ নামে। দামও চড়া। এতে করে দাম ও মান—দুই দিক থেকে প্রতারিত হচ্ছেন গ্রাহকেরা
৪ ঘণ্টা আগে
বিদ্যুতের খুঁটি সময়মতো না সরানোয় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এ কারণে দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। একদিকে নির্মাণকাজে ধীরগতির কারণে তাঁদের যাতায়াতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রা
৫ ঘণ্টা আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৭ ঘণ্টা আগে