
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় গুলিস্তান শপিং কমপ্লেক্স মোড়ে সমাবেশ করছে নটর ডেমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে তারা মতিঝিল, গুলিস্তান সড়কে অবরোধ করে।
সমাবেশে তিন দফা দাবি দিয়েছে শিক্ষার্থীরা। দবিগুলো হচ্ছে- ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ এবং সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর।
আজ বুধবার দুপুর সাড়ে ১১টায় গুলিস্থান শপিং কমপ্লেক্সের সামনে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় নাঈম হাসান নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাউদ্দিন মিয়া বলেন, 'আমরা এরই মধ্যে চালককে গ্রেপ্তার করেছি। ছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এটি শেষ হলে আমরা মামলা এবং অন্যান্য কার্যক্রম শুরু করব।'
নটর ডেম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান আরমান বলেন, 'গ্রেপ্তার বা আইন করে সড়কে মৃত্যু থামানো যাবে না। এর জন্য সড়কে আইনের যথাযথ প্রয়োগ দরকার। সরকার প্রায়ই আইন করে কিন্তু সেই আইনের প্রয়োগ দেখি না।'
সমাবেশ শেষে গুলিস্তান থেকে পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল হয়ে নটর ডেম কলেজ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ আবারও দেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। আজ বুধবার টাইমস হায়ার এডুকেশন তাদের নিজস্ব ওয়েবসাইটে এ র্যা
৭ মিনিট আগে
সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনো তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এতে স্বজন ও মহাজনদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও...
১৩ মিনিট আগে
সম্প্রতি কামাল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমি নিজের দাবি করছেন বলে অভিযোগ ওঠে। গ্রামবাসীর ভাষ্য, জাহাঙ্গীর আলমের অংশীদারের কাছ থেকে জমিটি কিনেছেন বলে দাবি করছেন কামাল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদেই বুধবার (৩০ সেপ্টেম্বর) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি
২১ মিনিট আগে
রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও ফুটপাত মুক্ত করার কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
৩২ মিনিট আগে