
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেন জাকসুর নেতারা।
শনিবার (১৬ মে) বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের গেটের সামনে এক সংবাদ সম্মেলনে জাকসুর নেতারা এই হুঁশিয়ারি দেন। এ সময় তাঁরা পাঁচটি দাবি জানান।
দাবিগুলো হচ্ছে—অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার; গ্রেপ্তারে ব্যর্থ হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ; রেজিস্ট্রার, নিরাপত্তা ও প্রক্টরিয়াল বডির জবাবদিহি নিশ্চিত করা; ঘটনা নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচার বন্ধ; দাবি পূরণে ব্যর্থ হলে প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ১২ মে রাতের ঘটনার পরপরই জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী ও শিক্ষার্থীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। তবে পরে সিসিটিভি ফুটেজ শনাক্তকরণে প্রশাসনিক জটিলতা ও সমন্বয়হীনতা সুষ্ঠু তদন্তকে ব্যাহত করেছে। এ ছাড়া যাচাইবিহীন এআই-নির্ভর ছবি প্রচারের কারণে প্রকৃত অপরাধী শনাক্তকরণ প্রক্রিয়া বিভ্রান্তির মুখে পড়েছে।
সংবাদ সম্মেলন শেষে তাঁদের সঙ্গে যুক্ত হন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সেখানে তিনি বলেন, ‘আমরা সরকারের উচ্চপদস্থ বিভিন্ন মহলে যোগাযোগ করেছি। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পারবে। আমরা বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয়ভাবে কাজ করার অনুরোধ করছি।’

দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারে পাল্লা দিয়ে বাড়ছে হোটেল-রেস্তোরাঁ। সেই সঙ্গে বড় হচ্ছে বার ব্যবসা। এসব বারের বৈধ লাইসেন্স থাকাসহ নিয়ম মেনে পরিচালনার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এগুলোতে নিরাপত্তারও তেমন কোনো ব্যবস্থা নেই বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগে
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর শিক্ষার্থীদের দাবির মুখে দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। নেতৃত্ব নির্বাচনের প্রায় ১১ মাস অতিবাহিত হলেও পরবর্তী নির্বাচন নিয়ে প্রশাসনের কোনো দৃশ্যমান প্রস্তুতি নেই।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার পর (১ সেপ্টেম্বর) শত শত বনজীবী নৌকার বহর নিয়ে বনে প্রবেশ করার কথা। এ ছাড়া তিন শতাধিক পর্যটক নিয়ে সুন্দরবনে যাচ্ছে সাতটি পর্যটকবাহী জাহাজ।
৪ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে নিয়মনীতি উপেক্ষা করে একটি বিদ্যালয়ের দুটি ভবন ভেঙে বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এত দিন কেউ মুখ না খুললেও নড়েচড়ে বসেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রধান শিক্ষককে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগে