
ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলা খারিজ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা মামলাটি খারিজের আদেশ দেন।
সকালে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী মামলাটি দায়ের করেন। তখন বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান। দুপুরে ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারায় আদালত মামলাটি খারিজ করে দেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আদালত মামলা খারিজ করেন বলে জানা যায়।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় বিপুলসংখ্যক ব্যক্তি বেআইনিভাবে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালায়। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই-পুস্তক ও মূল্যবান সামগ্রীর ক্ষতি এবং লুটপাট করে।
আবেদনে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সক্যাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। রাতভর চলা সেই কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয়।
মামলায় হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে মিছিল নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয়।
আবেদনে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহ ছাড়াও আসামি করা হয় সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, সাংবাদিক শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আখতার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতকে।
এ ছাড়া পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, কর্নেল (অব.) নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকেও আসামি করা হয়।
বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আমলে নেওয়ার আবেদন করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের মধ্যে চারজনকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
২৫ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
২৮ মিনিট আগে
সারসংক্ষেপ: মানিকগঞ্জের সাটুরিয়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতাকে বিএনপির কর্মী দাবি করে প্রত্যয়নপত্র দেওয়ার ঘটনায় বরাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওয়ার্ড সভাপতির পদ স্থগিত করা হয়েছে। একই ঘটনায় ইউনিয়ন যুবদল সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দল।
৩৪ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন চলছে। ইতিমধ্যে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে তারা কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগকে রেড কার্ড প্রদর্শন করেন। পরে রাতে প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
৪১ মিনিট আগে