নরসিংদীতে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে ইমন মিয়া (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার কাজ চালালে তার সন্ধান পাইনি ডুবুরি দল। আগামীকাল রোববার সকাল থেকে আবারও উদ্ধার কাজ চলবে বলে জানায় পুলিশ।
কিশোর নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘটনায় আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামের দুই কিশোরকে জীবিত উদ্ধার করেছে স্থানীয় লোকজন।’
ইমন মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে।
পরিদর্শক তরিকুল ও স্থানীয় লোকজন জানান, মাধবদীর তিন কিশোর নৌকায় করে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে যায়। এ সময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসলের উদ্দেশ্যে নামে। সাঁতার না জানা থাকলে নদীতে না নামার জন্য তাঁদেরকে নিষেধ করেন প্রত্যক্ষদর্শীরা। এরপরও তারা নদীতে নামে এবং তলিয়ে যেতে থাকে।
তিন কিশোরকে ডুবে যেতে দেখে এক নৌকার মাঝি একটি ফুটবল ছুড়ে মারলে সেটি ধরে ভেসে থাকে আব্দুল্লাহ ও সিয়াম। নদীর স্রোতে তলিয়ে যায় ইমন। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ছয় সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালায়। অন্ধকার হয়ে আসায় সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ইমনের খোঁজ চালায়। আগামীকাল সকাল থেকে আবার উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান পরিদর্শক তরিকুল।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে