বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অতিরিক্ত দায়িত্ব) এ কে এম হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
আজ বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টা ২৬ মিনিটে জেলা প্রশাসকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিবারের পক্ষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ভাই শহীদুল্লাহ চৌধুরী বলেন, ‘আমার ভাই আমাদের মহিরুহ, তিনি নির্লোভ মানুষ ছিলেন। লোভ তাকে কখনো স্পর্শ করতে পারেনি। আমাদের পরিবারের কোনো সদস্যের জন্য কখনো কোথাও সুপারিশ করেননি। সব সময় আমাদের খোঁজ নিতেন। এমনকি অসুস্থ অবস্থায়ও খোঁজ নিয়েছেন। শ্রদ্ধা জানাতে উপস্থিত জনতার প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানান শহীদুল্লাহ।

চাঁদপুরের মতলব পৌর এলাকায় নিখোঁজের চারদিন পর রিকাবি বেগম (১০৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে পৌরসভার উত্তর বাইশপুর এলাকার ধনাগোদা নদীর পূর্ব পাড়ের একটি ফসলি জমি থেকে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়...
১২ মিনিট আগে
সুগন্ধা নদীর ভাঙনে রাতের আঁধারে বরিশালের বাবুগঞ্জ বাজারসংলগ্ন প্রায় ২০০ গজ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়েছে মসজিদ, খেয়াঘাটের গণশৌচাগার, দুটি বসতভিটা, দুটি দোকানসহ গাছপালা। একই এলাকায় আরও কয়েকটি স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
১৩ মিনিট আগে
গত ১১ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিশাল একটি মিছিল করে। সেই মিছিলটি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গুলশানের মতো একটি নিরাপদ এলাকায় আওয়ামী লীগের এমন শোডাউন ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
১৬ মিনিট আগে
কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জন প্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এফবিএইচআরও এর প্রেসিডেন্ট ড. মোশাররফ হোসেন।
২৭ মিনিট আগে